ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এসপি মাসুদকে ইসলামিক বই উপহার দিলেন জামায়াত নেতারা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:০০ পিএম

এসপি মাসুদকে ইসলামিক বই উপহার দিলেন জামায়াত নেতারা

চট্টগ্রামের নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা জামায়াত নেতারা।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় এসপি মাসুদ আলমকে ইসলামিক বই উপহার দেন জামায়াত নেতারা।

সাক্ষাৎকারী দলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামসহ নেতারা।

আলোচনায় জামায়াত নেতারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর ভূমিকা গুরুত্বপূর্ণ। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়াতেও দলটির গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।

এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারকে অবহিত করা হয়। বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া ও পটিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি কিশোর গ্যাং ও অপরাধপ্রবণ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

জবাবে জেলা এসপি মো. মাসুদ আলম বলেন, অতীতে দায়িত্ব পালনকালে আপনাদের সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামেও দায়িত্ব পালনে সবার সহযোগিতা আশা করছি। সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে আরও সুন্দর ও নিরাপদ নগরীতে পরিণত করার চেষ্টা করব।

উল্লেখ্য, মো. মাসুদ আলম গত ৭ মে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!