ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা ভাইরাল ছিদ্দিক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:০৬ পিএম

দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা ভাইরাল ছিদ্দিক

ফেসবুকে আজ শুক্রবার দুপুরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দাবি করা হয়েছে, ভাইরাল সিদ্দিক মসজিদের দানবাক্স চুরির সময় ধরা পড়েছেন।

বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে ভাইরাল হন সিদ্দিক। একাধিকবার মারধরেরও শিকার হয়েছেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সিদ্দিককে কয়েকজন তল্লাশি চালাচ্ছে। এসময় তার মোটরসাইকেলে বাধা ব্যাগ থেকে একটি মসজিদের দানবাক্স উদ্ধার করা হয়।

ওই বাক্সটির উপরে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’ লেখা ছিল। এ সময় সিদ্দিককে ক্ষমা চাইতে এবং ভিডিও না করতে অনুরোধ করতে দেখা যায়। এরপরও ক্ষুব্ধ জনতা ভাইরাল সিদ্দিক কট বলে ব্যাগের ভেতর থেকে টাকা ভিডিওিতে দেখান তারা। ভিডিওর শেষের দিকে সিদ্দিকের উদ্দেশে উপস্থিত জনতাকে বলতে শোনা যায়, এ পর্যন্ত চারটা বিয়ে করেছে।

মাসে লাখ লাখ টাকা আয় করে। কিন্তু আজ কট খেয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!