ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে সুরক্ষা দেবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:৩৭ পিএম

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে সুরক্ষা দেবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সীমান্তের মানুষেরা ভারতীয় আগ্রাসনে অনিরাপদ। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত সুরক্ষা করবে। ভারত মাদক সন্ত্রাস চালিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে শেষ করার চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী সমসাময়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ধর্মের কারণে ভারতের পশ্চিমবঙ্গে ভোটারদের বাদ দেওয়া মানবতাবিরোধী কাজ। ধর্ম ও বর্ণের কারণে ট্যাগিং মানবাধিকার লঙ্ঘন।

ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে টেনে তিনি বলেন, প্রয়োজনে দুদেশের মধ্যে বৈঠক করে জমি বুঝে নিয়ে যার যার জমিতে করুক। দেশের সীমান্ত নিয়ে সরকারের যথেষ্ট উদ্যোগ নেই। বিজিবিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, টেন পার্সেন্ট কথাও বলা যাবে না, তাহলে আবার হকিস্টিক নিয়ে আসবে। আমাদের মেরে ফেলেন তা না হলে সংস্কার, বিচার, চাঁদাবাজির প্রশ্নে আমরা আপস করবো না। স্থানীয় নির্বাচনে পুলিশকে আওয়ামী লীগের পুলিশের মতো ভূমিকায় দেখতে চাই না। আমাদের ওপর আর হামলা মামলা হলে সরকারের ৫ বছরের নিশ্চয়তা আমরা দিতে পারব না। আমাদের মারলে কী আপনি নিরাপদ থাকবেন?

এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, সংস্কার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের কথা বললে সরকার নার্ভাস হয়ে পড়ে। নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ মিছিল ও গুপ্ত হামলা করছে। সরকার আবার তাদের জামিন দিচ্ছে। সরকারকে আহ্বান জানাবো আর কিছু পারেন আর না পারেন, আমার ক্যামেরাটা ফেরত দিন। ওই ক্যামেরায় পরিবারের ছবি আছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!