ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি, উপহার দেওয়া হলো কোরবানির পশু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৪০ পিএম

জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি, উপহার দেওয়া হলো কোরবানির পশু

নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন।

কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা এলাকায় শহীদ আদিল ও শহীদ রাব্বির পরিবারের কাছে কোরবানির পশু পৌঁছে দেন তিনি। পরে এনসিপির জেলা ও মহানগর নেতা-কর্মীরা অন্যান্য শহীদ পরিবারের কাছেও কোরবানির পশু পৌঁছে দেন।

এ সময় আবদুল্লাহ আল আমিন সাংবাদিকদের বলেন, ‘গত বছরের মতো এবারও নারায়ণগঞ্জ জেলায় ২৪ শহীদের নামে পশু কোরবানির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় শহীদ পরিবারগুলোর কাছে পশু পৌঁছে দেওয়া হয়েছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের প্রতি কৃতজ্ঞতা থেকেই এই উদ্যোগ।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, সদস্যসচিব জুবায়ের আহমেদ, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্যসচিব অভিসহ দলের অন্য নেতা-কর্মীরা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!