ঢাকা   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীর হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:০৬ পিএম

রাজধানীর হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছেন।

শোক বিবৃতিতে তিনি বলেন, “আজ ২৭ মে বুধবার ভোরে রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে মাত্র ১–২ দিন বয়সী ৬টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনো সান্ত্বনা দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সঙ্গে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত।”

তিনি আরও বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসির গ্যাস লিকেজ বা অন্য কোনও কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার আসল কারণ উদঘাটনের আহ্বান জানাচ্ছি। যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “মহান আল্লাহ তায়ালার দরবারে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পিতা-মাতাকে এই কঠিন সময়ে সবরে জামিল দান করেন।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন