ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচির বিষয়ে রিজভী জানান, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

তিনি আরো জানান, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও সম্ভাব্য ‘ষড়যন্ত্রের আলামত’ নিয়ে সতর্কবার্তা দেন রিজভী। তিনি বলেন, ‘সরকারের সমালোচনা বা ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে, তবে চক্রান্ত ও অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক।’

রিজভী আরো বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা থেকে শুরু করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার প্রতিটি ক্ষেত্রে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন