ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির কিছু সমর্থক আমাকে এমবাপ্পের সঙ্গে তুলনা করছে: তাসনিম জারা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:৫০ পিএম

এনসিপির কিছু সমর্থক আমাকে এমবাপ্পের সঙ্গে তুলনা করছে: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা বলেছেন, তার সাবেক রাজনৈতিক সংগঠনের কিছু সমর্থক তাকে রিয়াল মাদ্রিদ ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন। গতকাল আর্সেনালকে হারিয়ে এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজি টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর জারা ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা বলেন।

এমবাপ্পের সঙ্গে তুলনা করায় জারা নাকি শুরুতে খুশি হয়েছিলেন। পরক্ষণে তিনি ভাবতে শুরু করেন, তাহলে রিয়াল মাদ্রিদ কে, এনসিপিও কি পিএসজি! এরপর পিএসজি ও এনসিপির সাফল্যের চিত্র তুলে ধরেন তিনি।

জারা লেখেন, ‘এনসিপির কিছু প্রিয় সমর্থক আমাকে নাকি ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। স্বীকার করছি, আমি একটু অবাকই হয়েছিলাম। কয়েক মাস ধরেই তো এই একই লোকজন আমাকে নানা ভাবে হেয় করে আসছিল। হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে এলো? তাই ভাবলাম, তুলনাটা ঠিকমতো মিলিয়ে দেখি। এই গল্পে পিএসজি কে, আর রিয়াল মাদ্রিদই বা কে?’

জারা যোগ করেন, ‘এনসিপি কি পিএসজি? কিন্তু পিএসজি তো টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি ছেড়ে জামায়াতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে। সেই জোটের আসনসংখ্যাও এসেছে, বিএনপি ২০৯, জামায়াত ৬৮, আর এনসিপি মাত্র ৬টি আসন। একটি চ্যাম্পিয়ন দল আর একটি ছয়-আসনের দলের মধ্যে তো খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না, তাই না?’

জারা শেষটা করেন এভাবে, ‘নাকি তারা ঢাকার-৯ আসনের জনগণকে ফুটবলের রিয়াল মাদ্রিদ বলছেন? কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার-৯-এর জনগণই আমার একমাত্র দল। স্বীকার করতেই হবে, ঢাকার-৯-এর মানুষদের সঙ্গে রিয়াল মাদ্রিদের তুলনা করা সত্যিই অনেক বড় সম্মানের বিষয়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!