ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে: গোলাম পরওয়ার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:০৬ পিএম

ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবারও লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২ জুন) সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি খাতে নৈরাজ্য চলছে, বাজার পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার। দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সরকারের ভালো কাজে জামায়াত সহযোগিতা করবে এবং জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার এড়াতে পারে না। পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত সংসদ নির্বাচন বিতর্কমুক্ত না হওয়ায় জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের রায়কে উপেক্ষা করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে দলের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!