ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামী বাজেটে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে শিক্ষাখাতে: শিক্ষামন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম

আগামী বাজেটে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে শিক্ষাখাতে: শিক্ষামন্ত্রী

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ করা হবে শিক্ষা খাতে, যা টাকার অংকে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়৷ সেই চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷ যা আগের অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি। এছাড়া, শিক্ষা খাতে এ বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশতে বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে।

পাশাপাশি, আগামী এক মাসের মধ্যে একটি থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা আবার চালুর কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন