ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকার জনগণকে বিভ্রান্ত করতে জ্বালানি সংকট নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৪১ এএম

সরকার জনগণকে বিভ্রান্ত করতে জ্বালানি সংকট নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার জনগণকে বিভ্রান্ত করতে জ্বালানি সংকট নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৪ জুন) এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনস্বার্থবিরোধী কাজ করছে। বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দয়া করে বিদ্যুতের দাম কমান, জ্বালানি সংকট সমাধান করুন। জ্বালানি সংকট বৈশ্বিক সংকট। গোয়ার্তুমি করে এটি কমাতে পারবে না সরকার।

তিনি বলেন, নিত্যব্যবহারের এলপিজি গ্যাসেও একসঙ্গে ৪০ শতাংশ বেড়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন খাতে প্রভাব পড়বে। সাপ্লাই-চেইনে প্রভাব পড়ায় দ্রব্যমূল্য বাড়বে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের পকেটের টাকা কেটে কার্ড বিতরণ করতে যে প্রক্রিয়ায় যাচ্ছেন, তা জনস্বার্থবিরোধী কাজ। সরকারকে বলবো দুই মন্ত্রী জ্বালানি সংকট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। আমরা সংকট থেকে মুক্তি চাই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!