ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’: ইসলামী আন্দোলনের নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’: ইসলামী আন্দোলনের নেতা

বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমাদ আবদুল কাইয়ূম।

তিনি বলেছেন, বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষিত বেকার গ্রাজুয়েট তৈরি হচ্ছে। শিক্ষাব্যবস্থা বেকার তৈরির ফ্যাক্টরিতেপরিণত হয়েছে। বাজেটে শিক্ষা খাতে কম বরাদ্দ থাকায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না। সময় এসেছে বাজেট নিয়ে নতুন করে চিন্তা করার। তাই বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর দক্ষিণ এর নিয়মিত সাপ্তাহিক সভায় তিনি এসব কথা বলেন।

নগর সভাপতি আরও বলেন, গত দশ বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে সর্বোচ্চ ১৪ দশমিক ০২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল। বাকি বছরগুলোতে এই হার আরও নিম্নগামী। উন্নয়নশীল দেশের জন্য এ বাজেট খুবই নগন্য। কারিগরি খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় দেশের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ঘুরতে থাকে; কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। জাতি হিসেবে এটা লজ্জাজনক।

সভায় আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, হাফেজ সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন