ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে : শামীম হায়দার পাটোয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে : শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতো না।

জামায়াত ও এনসিপি এক মাস আগে ভোট বর্জন করত। তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না। ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে বিএনপি ঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। নগরের সদর রোডের আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, ‘সরকারের ১০০ দিনের ভালো কোনো কাজ হয়নি। এর মধ্যে ৬০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুদ্রাস্ফীতি ছিল, মঙ্গলবার মাত্র ৯ ভাগ। দেশকে একটা জটিল ভূ-রাজনৈতিক জটে ফেলে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে দেশ চালিয়ে সরকার মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। এর একটা রাজনৈতিক সমাধান লাগবে। জাতীয় পার্টি ছাড়া সংবিধান সংশোধন হয়নি, হবেও না। জাতীয় পার্টি ছাড়া কোনো সরকারও বেশিদিন চলতে পারবে না।’

সভায় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, সভার পূর্বনির্ধারিত স্থান ছিল বরিশাল ক্লাব মিলনায়তন। ওপরমহলের নির্দেশের অজুহাত দেখিয়ে পুলিশ সেখানে সভা করার অনুমতি দেয়নি। আগরপুর রোডের আরেকটি মিলনায়তনে করতে চাইলে সেখানে বাধা দেয়। পরে আর্যলক্ষ্মী মিলনায়তনে অনুমতি দেয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন