ঢাকা   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‌‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

‌‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির

বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল। বর্তমানে সংসদে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা আবারও পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ২০০৮-এর পর কোনও শক্তিশালী কোনো বিরোধী দল ছিল না। এরপর আসলে সরকারই বিরোধী দল ও সরকারের ভূমিকায় ছিলেন। বর্তমানে সংসদে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা আবারও পরিলক্ষিত হচ্ছে। জনস্বার্থসহ বিভিন্ন বিষয়ে বিরোধীদল ভূমিকা রাখছে। সামনে আরও শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে।

তিনি আরও বলেন, অতীতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাদানুবাদ, ফাইল-কাগজ ছোড়াছুড়ি পর্যন্ত হতো। একপর্যায়ে সংসদ ভবন থেকে বের হয়ে যেতেন। এই সংসদে একটা অধিবেশন কতটা ব্যয়বহুল সেটা সবাই জানি। সেই অর্থ যেন যথাযথভাবে জনগণের কল্যাণে যায়, এজন্য বিরোধী দল জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখে।

বিরোধিতার জন্য বিরোধিতা নয়, জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল বলে মন্তব্য করে জামায়াত আমির বলেন, নরম ও গরম বিরোধী দল ভাববেন না। যৌক্তিক বিরোধী দল হতে চাই। জনস্বার্থে সংসদে আছি এবং জনস্বার্থে শেষ পর্যন্ত সংসদে সরব থাকবো। পাশাপাশি, যতদিন জনগণের পক্ষে সংসদে কথা বলতে পারবো ততদিন সংসদে থাকবো বলেও জানান তিনি।

এছাড়া, জুনের বাজেট ঘোষণায় জানুয়ারিতে নেয়া গেলে অর্থের অপচয় রোধ হবে মন্তব্য করে, বিরোধীদল সংসদে আবারও এই বিষয়ে জোর দিয়ে কথা বলবে বলেও জানান ডা. শফিকুর রহমান।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন