ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৩৯ পিএম

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, দিস ইজ ডিউ টু দুর্নীতি। দ্যাট ইউ হ্যাভ সিন, ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম।’ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি জেবা আমিন খানের দেওয়া এমন বক্তব্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) কালবেলার সঙ্গে আলাপকালে জেবা আমিন খান বলেন, “আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলব? ডার্ট রোড (Dirt road)? অর আনপেইভড রোড (Unpaved road)? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।”

তিনি বলেন, “আমাদের রংপুর-৬-এর যিনি সংসদ সদস্য, উনি প্রথমে বলেছেন ‘কাঁচা রাস্তা’। ওনাকে উল্লেখ করে আমি রংপুর-৬-এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ আমি উল্লেখ করেছি।’

এর আগে মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জেবা আমিন খান বলেন, “মাননীয় স্পিকার আমি লক্ষ্য করেছি যে, কিছুক্ষণ আগেই আমাদের এক সাংসদ ভাই বলেছেন, আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই। কিন্তু আপনারা এর নিশ্চয় বাজেটে আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে। মাননীয় স্পিকার রংপুর ছয় (আসনের) সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি ২ দিন আগে কিছু কথা বলেছেন, ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা, উনি হয়তো বা ভুলে গিয়েছেন যে একচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আপনারা আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, দ্য রাস্তাজ আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইস ডিউ টু দুর্নীতি দ্যাটস বিহ্যাব সিন। ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম। দে হ্যাভ লুটেড, লিটরেলি লুটেড দ্য কান্ট্রি। কোন বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা। কিন্তু জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে। দে আর অনলি ইন গভর্নমেন্ট ফর লাস্ট, হানড্রেড প্লাস স্পেস, সো ইউ সাম গিভ টাইম টু আওয়ার গভর্নমেন্ট।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন