ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

রাজধানী ধানমন্ডি-৩২ নাম্বার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, হেনস্তা এবং লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৩ জুন) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ (২৩ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ এর সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সমাবেশের শেষের দিকে ব্রিফিং চলাকালে কথা কাটাকাটির জেরে কয়েকজন জামায়াতকর্মী দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর অ্যাখ্যা দেন। সাংবাদিকরা এই মন্তব্যের প্রতিবাদ করলে একপর্যায়ে সংঘাতে রূপ নেয়। এ সময় মাহফুজুর রহমান শিশির মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক লাঞ্ছনার শিকার হন।

এইচআরএসএস মনে করে, সংবাদ সংগ্রহের সময় এ ধরনের হামলা সাংবাদিকদের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে, যা একটি বস্তুনিষ্ঠ, মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। তাছাড়া সাংবাদিকদের ওপর হামলা একটি গুরুতর অপরাধমূলক কাজ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এইচআরএসএস দৃঢ়ভাবে বিশ্বাস করে, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা ছাড়া মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।

তাছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং আহত সাংবাদিকদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এইচআরএসএস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন