সীমান্ত প্রশ্নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “ভারতের মতো কাঁটাতারের বেড়া দিলে সমস্যার সমাধান হবে না। সীমান্তকে সুরক্ষা দিতে সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে।”
বুধবার (২৪ জুন) বিকালে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্ত হত্যা ও পুশইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও উমামা ফাতেমাসহ তরুণ রাজনীতিকরা।






