ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে’ কটাক্ষের জবাবে পদত্যাগের চ্যালেঞ্জ হাসনাতের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে’ কটাক্ষের জবাবে পদত্যাগের চ্যালেঞ্জ হাসনাতের

‘আগে রিকশায় চড়তো, এখন গাড়িতে’—জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে এমন ‘কটাক্ষ ও ঢালাও অভিযোগের’ প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকারের প্রভাবশালী মহলের এমন বক্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করে সরাসরি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশসহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি বা কোনও অসদুপায়ের প্রমাণ মেলানো যায়, তবে সংসদ থেকে ইস্তফা দেবো।’

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন বৃহস্পতিবার (২৫ জুন) ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন হাসনাত আব্দুল্লাহ। বিকালে অনুষ্ঠিত সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ স্পিকারের উদ্দেশে বলেন, ‘এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু কথা বলা হয়েছে। অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণ করিনি যে—আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি মূলত বলেছিলাম, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে বঞ্চিত না করা হয়।’

সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে আসা কটাক্ষের জবাব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকে এই সংসদে আমাদের উদ্দেশ করে বলা হয়েছে যে আমরা নাকি আগে রিকশায় চড়তাম আর এখন গাড়িতে চড়ি।’ সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে ঢালাও অভিযোগ বা ‘এলিগেশন’ না দিয়ে তিনি সরাসরি তদন্তের আহ্বান জানান।

বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং মিলিটারি সামরিক সংস্থাসহ সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তদন্ত করার জন্য বিনীত অনুরোধ জানান এই সংসদ সদস্য। তিনি স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন চোর-তাড়ানি সুরে কথা না বলে তদন্ত করুন। তদন্তে যদি আমাদের এক টাকারও দুর্নীতি বা কোনও ধরনের অসদুপায়ের প্রমাণ আপনারা করতে পারেন, তবে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেবো।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন