ঢাকা   শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সীমান্ত হত্যা বন্ধে বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে হবে: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:২৩ পিএম

সীমান্ত হত্যা বন্ধে বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে হবে: সারজিস

সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশপ্রেমিক নাগরিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৬ জুন) দুপুরে এনসিপি নেতৃত্ব জেলার কুলাউড়া উপজেলার রবিবাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ সময় এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বিএসএফ একটি সন্ত্রাসী বাহিনী, নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশের নিরপরাধ মানুষকে হত্যা করছে। নিহত মুজিব আলী মাছ ধরতে গেলে বিএসএফ তাকে হত্যা করে অথচ প্রশাসন তাকে চোরাকারবারি বানিয়ে দিল। এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সহমত পোষণ করে বিএসএফ এর হত্যাকে বৈধতা দিচ্ছে। আমরা ক্ষমতায় গেলে সীমান্ত সুরক্ষিত করবো এবং বিজিবিকে শক্তিশালী করবো।

এর আগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার শিকার মুজিব আলীর বাড়িতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী। সেখানে কবর জিয়ারত করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।

উল্লেখ্য, গত ১২ জুন অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে মো. মুজিব আলী নিহত হন। নিহত মুজিব আলী কুলাউড়া উপজেলার দত্তগ্রামের মো. অজিব আলীর ছেলে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন