ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

নোট অব ডিসেন্টের ভিত্তিতে আগামীতে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদকে যদি বিএনপি বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে ব্যর্থ করার চেষ্টা করে, তবে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’

শনিবার (২৭ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রামিসা থেকে শুরু করে লক্ষ্মীপুরে এক পরিবারের চারজনকে খুন, বিএনপি সরকার সবদিকেই ব্যর্থ হয়েছে। বিএনপি ফ্যাসিবাদের দিকে পা বাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণার মাধ্যমে সরকার পরিচালনা করছে। প্রধানমন্ত্রী দুটি দেশ সফর করেও দৃশ্যমান কোনও অর্জন না থাকায় বিএনপির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও বিভাগীয় সমাবেশে শরিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা গণতন্ত্রের রায় বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন