ঢাকা   রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৪০ পিএম

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর মৌলভীবাজারের বড়লেখার আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উপজেলা ও পৌর ছাত্রদলের দুই নেতার পরস্পরবিরোধী অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

রোববার (২৮ জুন) নাসীরুদ্দীন পাটোয়ারী বড়লেখায় পথসভা কর্মসূচি রয়েছে। সেখানে বক্তব্য দেবেন তিনি।

তার এই সফরকে কেন্দ্র করে সম্প্রতি বড়লেখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম আরিফুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে একটি পোস্ট করা হয়। অপরদিকে বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম তাকে স্বাগত জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ছাত্রদলের দুই নেতার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলেও নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বড়লেখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম আরিফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে বড়লেখায় অবাঞ্ছিত ঘোষণা করেন। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী; বড়লেখার মাটিতে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক রাজনীতির ঠাঁই নাই!বড়লেখা সবসময় পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও পরিচ্ছন্ন রাজনীতির উর্বরভূমি। এই পবিত্র মাটিতে কোনো অশালীন মন্তব্যকারী ও উস্কানিদাতার ঠাঁই হতে পারে না।

আমরা গভীর ক্ষোভের সাথে লক্ষ্য করছি, এনসিপির তথাকথিত সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী (যিনি ডার্বি নাসির/টোকাই/ বেয়াদব নামে পরিচিত) আগামী রোববার বড়লেখা উপজেলায় রাজনৈতিক সফরের ধৃষ্টতা দেখাচ্ছেন।

যিনি দেশের প্রবীণ ও জ্যেষ্ঠ রাজনীতিবিদ, জাতীয় নেতাদের নিয়ে বিভিন্ন সময়ে অত্যন্ত নোংরা, অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার মতো একজন নীতিহীন ও শিষ্টাচারবহির্ভূত ব্যক্তির আগমন বড়লেখার সচেতন ছাত্রজনতা কোনোভাবেই বরদাস্ত করবে না।

বড়লেখার শান্ত পরিবেশকে বিনষ্ট করার এবং কুরুচিপূর্ণ সংস্কৃতির আমদানি করার যে কোনো অপচেষ্টা রাজপথে শক্ত হাতে প্রতিহত করা হবে।

আগামী রোববার বড়লেখার প্রবেশদ্বারগুলোতে ‘সচেতন ছাত্রজনতা’ দল-মত নির্বিশেষে বড়লেখার সকল সচেতন ছাত্র, তরুণ ও যুবসমাজকে এই অপদ্ধশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

অন্যদিকে, বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পৃথক একটি পোস্টের মাধ্যমে নাসীরুদ্দিন পাটোয়ারীকে স্বাগত জানান। পাঠকদের জন্য তার পোস্টটিও হুবহু তুলে ধরা হলো—

‘প্রতিহিংসা ও প্রতিশোধের পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অন্তর্ভুক্তিমূলক ও উদার গণতান্ত্রিক দর্শনের এক নতুন ধারার সূচনায় আমরা সবাই।

জুলাই আন্দোলন থেকে পরিচিত, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের ভাই। জুলাইয়ের আন্দোলনে তার অবদানকে সম্মান করি। ওকা স্টাইলে তার রুচিহীন কথাবার্তা জনবিরোধী হলেও, আসছে রোববার বড়লেখায় তার আগমনের বার্তাকে ছাত্রদলের একজন কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি বড়লেখায় উনি উনার সম্মান ধরে রাখবেন। বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক শিষ্টাচারের লিমিট ক্রস করে উপস্থিত জনতা কর্তৃক তিনি লাঞ্ছনার শিকার হোন—এটি আমরা কেউ প্রত্যাশা করি না। গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় ও সুস্থধারার রুচিশীল রাজনীতি চর্চার প্রশ্নে এনসিপি নেতারা পাটোয়ারীর আগমনকে কেন্দ্ৰ করে ছাত্রদলের কোনো সহযোগিতা চাইলে আমাদের ভাইয়েরা তাদের সহযোগিতা করবে।’

এদিকে, ছাত্রদলের দুই নেতার এমন পরস্পরবিরোধী অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক সচেতন মহলের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাসীরুদ্দীন পাটোয়ারীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে বড়লেখার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন