ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৩৫ এএম

গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম

দুর্নীতি রোধে গণভোট বাস্তবায়ন এবং ৫ আগস্টের পর রাজনৈতিক নেতাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া এবং জুলাই ফাউন্ডেশনে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, ‘দুর্নীতিকে যদি সত্যি রোধ করতে হয়, তবে আমাদের অবশ্যই গণভোট বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায়ের ভিত্তিতে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুশাসন সম্ভব নয়।’

সরকার দলীয় এক সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি একটু অন্য বিষয়ে যেতে চাই। আমাদের একজন সরকার দলীয় সংসদ সদস্য তারা এক বক্তব্যে বলেছেন, এখন অনেকে গাড়ি চড়ে। আগে তারা কি চড়তো, রিকশায় চড়তো এখন তারা গাড়ি চড়ে এরকম একটা কথা বলেছেন। আজকে মাসের কত তারিখ? ২৮, আমি রেন্ট-এ কারে ভাড়া নিয়ে একটা গাড়ি ব্যবহার করা লাগে আমার নিরাপত্তার জন্য। তো সেই গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ। তো আমাদের সরকারদলীয় অনেক নেতা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে, মাশাআল্লাহ। এই আমলে সেটা কয়েক গুণ কয় গুণ বৃদ্ধি পাবে এটা আমরা জানি না। যারা ধান ক্ষেতে, পাট ক্ষেতে থাকতে হতো ৫ আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে, তারা তাদের প্রতিবেশীরা খুব ভালো করেই জানে।’

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় সরকারের উদ্যোগ নিয়ে এনসিপি নেতা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের নিজস্ব কাজ আছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা সম্ভব, যা সরকারি অধিদফতরের পক্ষে কঠিন। তাই জুলাই ফাউন্ডেশনে বিশেষ বরাদ্দ দিতে আমি অর্থমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শোনা যাচ্ছে সরকারের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলতে দিচ্ছে না। আমরা আশা করি এই তথ্যটি সত্য নয়। ৫ আগস্টের মধ্যেই যাতে এই জাদুঘর সর্বসাধারণের জন্য ওপেন করা হয়, সেই দাবি জানাচ্ছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন