ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বৈষম্যহীন জনকল্যাণ রাষ্ট্র গড়তে লেবার পার্টি দৃঢ়প্রতিজ্ঞ: ডা. ইরান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ এএম

বৈষম্যহীন জনকল্যাণ রাষ্ট্র গড়তে লেবার পার্টি দৃঢ়প্রতিজ্ঞ: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা ফ্যাসিবাদকে পরাজিত করে বৈষম্যহীন ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন ও লুটপাটের রাজনীতির অবসান ঘটাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনে আনারস মার্কায় ভোট দেওয়া মানেই গণতন্ত্র ও মানুষের অধিকারের বিজয়।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-৬ আসনে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী রাকেশ রহমানের সমর্থনে সূত্রাপুর-গেন্ডারিয়া থানা লেবার পার্টির উদ্যোগে লোহারপুলে ফ্যামেলি চাইনিজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ডা. ইরান বলেন, ‘লেবার পার্টি সমাজের নির্যাতিত, নিপীড়িত, শ্রমজীবী মেহনতিসহ সর্বস্তরের গণমানুষের দল। আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছি। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, অর্থ পাচার ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করেই কেবল এই অপশক্তির অবসান ঘটানো সম্ভব।’

রাকেশ রহমান তার বক্তব্যে বলেন, ‘আমি পুরান ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা আমি খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে সূত্রাপুর-গেন্ডারিয়াকে দুর্নীতি, লুটপাট, দখলবাজি ও চাঁদাবাজিমুক্ত একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবো। পুরাতন জরাজীর্ণ রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সেবার সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে কাজ করবো।’

ইলিয়াস খান খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, কোতোয়ালি থানা সভাপতি মো. আনিস মোল্লা, গেন্ডারিয়া থানা সদস্যসচিব মো. আলমগীর হোসেন, লেবার পার্টির মহানগর নেতা সাহাজুল ইসলাম স্বপন, রাজিয়া সুলতানা রোজি, সুত্রপুর থানার আজাদুর রহমান, পিজুস কান্তি হালদার, মহানগর ছাত্রমিশনের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন