ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকার কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম

সরকার কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে সরকার কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। যশোরের অভয়নগরে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এনসিপির প্রধান সমন্বয়কারী শাহাজান কবিরের সভাপতিত্বে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার বিকেলে এ পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।’

হাসনাত আবদুল্লাহ রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, ‘রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন করা সম্ভব না।’

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘পলাতক শেখ হাসিনা ফিরে আশার হুমকি দেয়। কিন্তু এ দেশে শেখ হাসিনা কখনও আসবে না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারও এ দেশে দাফনও হবে না।’

পথসভায় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীদের আসতে বাধা তৈরি করা হচ্ছে। নারীদের রাজনীতিতে থামিয়ে দিতে চরিত্র হনন করা হয়। এই বাধা উপেক্ষা করে রাজনীতিতে আসতে হবে।

বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন