ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০৬ পিএম

রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রক্তে লেখা ইতিহাস কখনো মুছে যায় না। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়। ‘জুলাই: রক্তস্নাতের উত্তরাধিকার’ শীর্ষক এই অনুষ্ঠানের উদ্যোগ নেয়

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণরা সবাই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর মানুষের রূপ বদলে যায়। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছে না। এমনকি তারা গণভোটের মাধ্যমেও তা বাস্তবায়ন করতে চাচ্ছে না। এ বিষয়ে আপনাদের সচেতন হতে হবে এবং কথা বলতে হবে।

​রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, গণতন্ত্র নিশ্চিত করা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন, “অনেকে বলেন জুলাইয়ের ইতিহাস মুছে যাচ্ছে। কিন্তু রক্তে লেখা ইতিহাস কখনো মুছে যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই রক্তঋণের উত্তরাধিকার। আগামী প্রজন্ম পর্যন্ত আপনাদেরই এই উত্তরাধিকার বহন করতে হবে।”

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বক্তব্য দেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় সবসময় ক্ষমতার কাছে প্রশ্ন তুলবে এবং রাষ্ট্রকে জবাবদিহির জায়গায় নিয়ে যাবে। গণঅভ্যুত্থানের ফলে আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমরাও যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নিই, তবে ছাত্ররা আমাদেরও জবাবদিহির আওতায় আনবে। এটাই আমাদের প্রত্যাশা।” সবাইকে মিলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

​জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় আয়োজনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান ও সেক্রেটারি আবু বাকের মজুমদার। এছাড়া জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির সভাপতি আইনজীবী তারিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন