ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে: জামায়াত নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম

ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে: জামায়াত নেতা

জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, ‘জুলাইয়ের শহীদরা এবং যুদ্ধাহতরা আপনাদেরকে আজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আর আপনারা বেমালুম তাদের অবস্থাটা ভুলে গেলেন। সরকার এদের জন্য কিছু করবে বলে মনে হয় না। ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে।’

সোমবার (২৭ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ‎‎জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ইসলামী শাখা।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়ে মো. মোবারক হোসাইন বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা সুস্পষ্টভাবে বলেছি- আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংস্কার চাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই। বাংলাদেশ জামাতে ইসলামী রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। যেহেতু ৬৮ ভাগ লোক জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে আমরা আন্দোলনে নামলে তারা আমাদের সঙ্গেই থাকবে। তাই আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা চাই না দেশে আরেকটি অরাজকতা মূলক পরিবেশ সৃষ্টি হোক।

তিনি বলেন,ইলেকশনে আপনারা কিভাবে এসেছেন, তা আমরা জানি। আপনারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন তা আমাদের জানা আছে। দেশের স্বার্থে সকল ইঞ্জিনিয়ারিং মেনে আমরা পার্লামেন্টে গিয়েছি। কিন্তু আমরা আপনাদের অন্যায় আবদার আর মানবো না।

‎সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মো. আব্দুল জব্বার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে এবং আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

‎‎নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জি: মনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলার আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার প্রমূখ।

‎‎সভায় নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন