ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস

ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় আহত সেই আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।

বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম এ দাবি করেন।

পোষ্টে সারজিস লেখেন, ‘গতকালকে যখন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ১৮ বছরের ছোট ভাই আলিফের চোখে রড দিয়ে আঘাত করে তখন তাকে নিয়ে আমরা কয়েকজন সদর হাসপাতালে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলাম।
হাসপাতালের গেইটের সামনে আবার সেই সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করে।’

সারজিসের ভাষ্য অনুযায়ী, হামলার সময় আলিফের চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং হামলাকারীরা তাকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সুযোগও দেয়নি। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পোস্টে তিনি আরও জানান, কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তার কথা হয়েছে। চিকিৎসক তাকে জানিয়েছেন, আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দ্রুত তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন