ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শহীদ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম

শহীদ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল

গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরের শহীদ পরিবারের মধ্যে অর্থসহায়তা দিয়েছে ছাত্রদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই অর্থসহায়তা দিয়েছে তারা।

‎‎বুধবার জেলার সাব্বির, বিজয়সহ বিভিন্ন শহীদ পরিবারের বাড়ি গিয়ে উপহারসামগ্রী তুলে দেন ছাত্রদল নেতারা। ‎‎এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুর আলম রিয়াদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, জিদান চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইয়াছিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরন, যুগ্ম আহ্বায়ক ফয়েজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সদর পশ্চিম ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান, সদর পূর্ব ছাত্রদলের সদস্যসচিব বায়োজিদ হোসেন ভুঁইয়াসহ আরো অনেকে।

‎কেন্দ্রীয় ছাত্রদলেরে সহসভাপতি মঞ্জুরুর আলম রিয়াদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে বলেন। তখন এ দেশের ছাত্র-জনতা রাস্তায় নেমে আন্দোলন-সংগ্রাম করে দেশকে নতুন করে স্বাধীন করে। আর এই আন্দোলন করতে গিয়ে অনেকে আহত ও নিহত হয়। বিএনপি কখনো যারা দেশের জন্য কাজ করে তাদের ভোলে না, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের জন্য উপহার পাঠিয়েছেন। আর আমরা সেই উপহার শহীদদের পরিবারের পৌঁছে দিচ্ছি। ইনশাল্লাহ বিএনপি সব সময়ে শহীদ পরিবারের পাশে থাকবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন