ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা জামায়াতে ইসলামীর পরামর্শে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, জামায়াতের প্রভাব ও পরিকল্পনা অনুযায়ী এনসিপি পরিচালিত হচ্ছে এবং তার আগের বক্তব্যও এর মাধ্যমে প্রমাণিত হয়েছে।

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন বলে অভিযোগ তুলেছেন রাশেদ। তিনি বলেন, ‘আমাকে তার পছন্দ হচ্ছে না, কারণ আমি তার প্রত্যাশিত বক্তব্য দিচ্ছি না। আমি যদি জামায়াতের দ্বিচারিতাগুলো তুলে না ধরে অনেকের মতো চুপ থাকতাম কিংবা প্রশংসা করতাম, তবে হয়তো তিনি আজকে আমার প্রশংসা করতেন।’

টক শোতে যখন তাকে কেউ আক্রমণ করেন তখনই তিনি কাউন্টার দেন বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই সহকারী। তিনি বলেন, ‘ইতোপূর্বে জামায়াত-শিবিরের কেউ যখন আমাকে নব্য বিএনপি বলেছে, আমি তখন তাকে বলেছি, আপনাদের আমিরও একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এরপরে সহ-আলোচকের মুখে কুলুপ এঁটে গিয়েছে। আপনি আমাকে ইট মেরে প্রতিক্রিয়া হিসেবে পাটকেল মারাও শেখাচ্ছেন।’

রাশেদ খান তার ফেসবুক পোস্টে বলেন, ‘যারা প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রীদের নিয়ে যাচ্ছেতাই বলে, আজ জামায়াত আমির তাদের ভূয়সী প্রশংসা করলেন। তার মানে রাজনৈতিক পরিবেশকে জামায়াতের পরামর্শেই নষ্ট করছে এনসিপির কতিপয় ব্যক্তি।’

এর আগে রাশেদ খান বলেছিলেন, ‘জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি!’ জামায়াত আমির এই বক্তব্যের মাধ্যমে তার সেই বক্তব্য প্রমাণ করেছেন বলে দাবি রাশেদ খানের। এ জন্য জামায়াত আমিরকে ধন্যবাদও দিয়েছেন তিনি।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন