ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্থানীয় সরকার নির্বাচনে পার্বত্য জেলার সবখানেই এনসিপি প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে পার্বত্য জেলার সবখানেই এনসিপি প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার চট্টগ্রামে আয়োজিত ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবকটিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দেওয়া হবে।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি দীর্ঘ দিন ধরে জাতীয়তাবাদের কথা বলে আসলেও বিগত ৫০ বছরে তারা সেই আদর্শ ও দর্শনের সঠিক বাস্তবায়ন করতে পারেনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা ভাঙার পেছনে বিএনপিকে দায়ী করেন তিনি।

ভোটের সুবিধার জন্য তারা বিভাজন তৈরি করেছে। কেবল নির্বাচনের সমীকরণ ও ভোটের সুবিধা নেওয়ার উদ্দেশ্যে দলটি বিভাজন তৈরি করছে-অভিযোগ নাহিদ ইসলামের।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন