ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফের ওপর হামলায় চোখ হারানোর ঘটনার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৩ আগস্ট) এক সভায় তাকে চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিতে দেখা যায়।

বক্তব্য দেওয়ার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণার পরেই তিনি পর্দার আড়ালে চলে যান। প্রায় ১ মিনিট পরে তিনি বক্তব্য দেওয়ায় স্থানে আসলে দেখা যায় তার চোখে ব্যান্ডেজ।

মূলত হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ছাত্রশক্তি নেতা আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদ জানানোর জন্যই এই ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জানা গেছে, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় এক এইচএসসি শিক্ষার্থী (আলিফ) তার একটি চোখ হারান বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন