ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৪৯ এএম

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরনের বই-পুস্তক নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার দাবিতে আগামী ১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) হলরুমে ওইদিন বেলা ২টায় সম্মেলন শুরু হবে।

সোমবার বিকেলে সম্মেলন সফল করার লক্ষ্যে রাজধানীর উত্তরার জামাআতুল মানহালে ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানিদের অপতৎপরতা প্রতিরোধ করা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব।’

সম্মেলনে দেশের ওলামায়ে কেরাম ও সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ‘ঈমানী আকিদা সংরক্ষণের লক্ষ্যে উত্তরার ওলামায়ে কেরাম যে ঐক্য ও উদ্দীপনার পরিচয় দিয়েছেন, তাতে তারা আশাবাদী।’

তার দাবি, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল হবে।

সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি কিফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম ইসলামবাগ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশিদ বিন নূর এবং মাওলানা নজিরুল ইসলাম, উত্তরাঞ্চলের ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মহিউদ্দিন মাসুম, মুফতি কেফায়েত উল্লাহ নোমানী, মুফতি জাকির হোসাইন কাসেমী প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন