ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যরাতে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন ইশরাক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৫১ এএম

মধ্যরাতে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন ইশরাক

রাজধানীর গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডে রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, যানজট, পরিবেশ ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে গেন্ডারিয়ার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে এলাকার সড়কের অবস্থা, বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা ও যানজটের চিত্র পর্যবেক্ষণ করেন ইশরাক হোসেন। স্থানীয়রা নাগরিক সমস্যার পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গেন্ডারিয়া রেলস্টেশন ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেন তিনি। স্টেশনকেন্দ্রিক নিরাপত্তা, সাধারণ মানুষের চলাচল এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।

এ ছাড়া এলাকার পুকুর ও পরিবেশের সার্বিক অবস্থা ঘুরে দেখেন ইশরাক হোসেন। পুকুর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিত আবর্জনা অপসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এলাকার মানুষের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন