ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: প্রতিমন্ত্রী নুর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: প্রতিমন্ত্রী নুর

জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

গতকাল সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এই যে দেখেন এখন ভিডিও বাইর হয় বিভিন্নভাবে। এখন তারা পাগল হয়ে সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি, এদের বিভিন্ন ফটোকার্ড বানিয়েছে আর কারো ভিডিও বানিয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। কারণ, ১৭ বছরের দৈত্য-দানব ফ্যাসিবাদ জনগণ হটিয়েছে। এখন একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ ও রাষ্ট্র চালাবে? কে আছে দেখান? এই মুহূর্তে এমন একটি জিওপলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই।

এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষফোড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করে প্রতিমন্ত্রী নুর বলেন, এনসিপি আজকে বিরোধী দলে আছে, রাজনীতি শিখুক। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। না হলে দেশের আরো সংকট তৈরি হবে। এনসিপি নিজেদের বুদ্ধিতে-শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষ দিকে ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের ওপরে ভর করেছে।

এখন তাদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাচ্ছে। এনসিপি এখন রাজনীতিতে বিষফোড়ায় পরিণত হয়েছে। এই বিষফোড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন