ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুখ সামলান, না হলে শরীর সামলাতে পারবেন না: আনিসুর রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:৪৬ এএম

মুখ সামলান, না হলে শরীর সামলাতে পারবেন না: আনিসুর রহমান

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশে বলতে চাই- মুখ সামলান, তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের আন্দোলন। এমনও মা আছেন, যিনি তার দুটি সন্তান হারিয়েছেন। তাদের কষ্ট অনেক। যারা গুম ও খুনের শিকার হয়েছেন এবং তাদের পরিবারের কষ্টও অনেক। দেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। আমরাও চাই এসব পরিবারের পাশে দাঁড়াতে, জুলাই শহিদ পরিবারের পাশে থাকতে এবং গত ১৭ বছরে গুম ও খুনের শিকার হওয়া সব পরিবারের পাশে থাকতে। আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে কিছুটা হলেও শান্তি ফিরিয়ে আনতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এজিএস সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন