ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (৭ আগস্ট) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাবি শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‎দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগোলে মিছিলের সামনের সারিতে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ফয়সাল হোসেনের সঙ্গে শাখা ছাত্রদলের কয়েকজন নেতার ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, একই দিনের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রশিদ জিতুকে সঙ্গে নিয়ে ফয়সাল হোসেন ক্যাম্পাসে শোডাউন দেন বলেও অভিযোগ করেছেন দলীয় নেতারা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে আগে থেকে বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত না থাকা সত্ত্বেও এ ধরনের কর্মকাণ্ড সাধারণ ছাত্রনেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

দলীয় সূত্রের ভাষ্য, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই ফয়সাল হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন