ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক নুর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:৫০ এএম

এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক নুর

‘এক দফা’ কোনো একক ব্যক্তির দেওয়া ঘোষণা নয়, বরং দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন- এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এক দফার বিষয়টি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত থেকে আসেনি। দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই এর উদ্ভব। এটি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক চাওয়ার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ এমপি-মন্ত্রী হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি। ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ রাজনীতি করছে।’

দেশের তরুণদের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বেই বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

যুব অধিকার পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী করার দায়িত্ব এখন নতুন নেতৃত্বের। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে তাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে যাওয়ার সময় জনগণ এক দফার সিদ্ধান্ত নিয়েই গিয়েছিল; কারও ঘোষণার অপেক্ষায় তারা ছিল না।

তিনি বলেন, ‘হাসিনার পিয়ন যেখানে ৪০০ কোটি টাকা মেরে দেয়, গণঅভ্যুত্থানের পর একজন উপদেষ্টার পিয়নের বিরুদ্ধে ৩০০ টাকা মেরে দেওয়ার অভিযোগ ওঠে- তাহলে পরিবর্তনটা কোথায় হলো?’

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক বয়ান তৈরির সমালোচনা করে নাদিম হাসান বলেন, যারা এ ধরনের ‘ক্রেডিটের রাজনীতি’র বয়ান তৈরি করতে চাইছেন, তারাই গণঅভ্যুত্থানের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। তার দাবি, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অনৈক্য তৈরির পেছনেও এসব পক্ষের ভূমিকা রয়েছে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘কিংস পার্টি’ গঠন করে এখন গণতন্ত্রের কথা বলা হচ্ছে- এমন মন্তব্য করে তিনি এটিকে ‘ভণ্ডামি’ বলেও আখ্যায়িত করেন।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, এরশাদুল হক ও সকাল আহমেদ।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদ, হাবিবুর রহমান, আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রাহুল ইসলামসহ বিভিন্ন যুব সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন