ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

তিনি আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান।

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও দলীয়করণের অন্যতম পথ খুলে দেবে। শিক্ষক নিয়োগ হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায়, কোনো স্থানীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় নয়। তাই শিক্ষার মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষায় এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন