ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হতাশা নয়, নতুন উদ্যমে শুরু করতে হবে: শিক্ষার্থীদের চরমোনাই পীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:০৫ এএম

হতাশা নয়, নতুন উদ্যমে শুরু করতে হবে: শিক্ষার্থীদের চরমোনাই পীর

এসএসসি ও সমমান পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে ঘাটতি খুঁজে বের করে নতুন উদ্যমে পথচলা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ফলাফল যাই হোক, পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমেই তারা জীবনের একটি উচ্চতর স্তরে পৌঁছে গেছে।

কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারীদের বিশেষ অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আজকের দিনটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ তার দয়া ও রহমতেই এ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তারাই এই সাফল্যের ভিত্তি রচনা করেছেন।

যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ধৈর্য ধারণ করতে হবে। ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড় এবং এ জীবনে সম্ভাবনাও অনেক। এই পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হলেও এটি চূড়ান্ত বা সর্বশেষ মাইলফলক নয়।

তিনি বলেন, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কষ্ট হতে পারে। তবে তাতে ভেঙে পড়া যাবে না। বরং কোথায় ঘাটতি ছিল, তা খুঁজে বের করে নতুন উদ্যমে পথচলা শুরু করতে হবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আপনার সন্তানের পাশে থাকুন। যারা সফলতা পেয়েছে, তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ জাগ্রত করুন। আর যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তাদের সান্ত্বনা দিন এবং আশার পথ দেখান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন