ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াতের ১১ এমপি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াতের ১১ এমপি

রংপুরে গত শনিবার বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন রংপুর অঞ্চলের জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য।

তাদের ভাষায়, কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার সঙ্গে কোনো অঞ্চলের উন্নয়নকে শর্তযুক্ত করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

আজ মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে তারা বলেছেন, রংপুরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। কোন দলকে ভোট দেবেন, সেটি তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। ভোটের সঙ্গে উন্নয়নকে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাত আটটায় রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে বলা হয়, মির্জা ফখরুলের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা ও স্বাধীন মতপ্রকাশের প্রতি অসম্মানজনক।

জামায়াত নেতারা বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে রংপুরের মানুষ বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলে এ অঞ্চলের উন্নয়ন পিছিয়ে থাকবে-এমন ধারণা পাওয়া যায়। জনগণ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি তাঁদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার। কোনো সরকারের প্রতি আনুগত্য প্রকাশের শর্ত হিসেবে ভোট দেওয়ার বিষয়টি নির্ধারণ করা যায় নাওই সংবাদ সম্মেলনে রংপুরবাসীর রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে মির্জা ফখরুল তার বক্তব্য প্রত্যাহার করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত নেতারা।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন