ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার ‎বিকেলে রাজধানীর শাহবাগে শহিদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আষাঢ়-শ্রাবণ-জুলাই’ প্রদর্শনী শেষে বললেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটা নিরূপণ হওয়ার আগে পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা উচিৎ হবে না।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘৫ আগস্ট ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে দিল্লিতে প্রেস কনফারেন্স করেছেন শেখ হাসিনা।’
আওয়ামী লীগ ও শেখ হাসিনা যা বলছে তা শুধু তাদের না বরং ভারত সরকারের ভাষ্য বলে দাবি করেছেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, ৫ আগস্টের প্রেস কনফারেন্স বাংলাদেশের বিরুদ্ধে ছিল এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। আর বন্ধুত্বের কথা বলতে হলে ভারতকে হাসিনা ও ওসমান হাদির খুনিদের ফেরত দিতে হবে। সীমান্তে হত্যা নিয়ে মীমাংসা করতে হবে।

এছাড়া নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন