ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিরোধী দলের এমপিরা বিভিন্ন এলাকায় গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা করেন: মিয়া গোলাম পরওয়ার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

বিরোধী দলের এমপিরা বিভিন্ন এলাকায় গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা করেন: মিয়া গোলাম পরওয়ার

বিভিন্ন এলাকায় বিরোধী দলের এমপিরা গেলেই বিএনপির নেতাকর্মীরা হামলা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট সংবিধানে নেই, সংবিধান সংস্কার পরিষদেরও কোনো বিধান নেই- এমন যুক্তি দিয়ে গণভোটের রায় অস্বীকার করার সুযোগ নেই।

জুলাই সনদ বাস্তবায়ন হলে কোনো রাজনৈতিক দলই শেখ হাসিনার মতো আধিপত্যবাদী হয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে গণভোটের রায় খণ্ডিতভাবে গ্রহণের সুযোগ নেই দাবি করে বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা শুধু সরকার বা রাজনৈতিক দলের ওপর ছেড়ে না দিয়ে তরুণদেরও এর পাহারাদারের ভূমিকায় থাকতে হবে।

তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে অভিযোগ করে তিনি বলেন, এসব সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এমনকি ফ্যামিলি কার্ড নিয়ে নিজেদের মধ্যে মারামারি ও ভাঙচুর শুরু হয়েছে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এ সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন