ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘জামায়াতকে যারা গুপ্ত ও সুপ্ত বলে তারাই একসময় হারিয়ে যাবে’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

‘জামায়াতকে যারা গুপ্ত ও সুপ্ত বলে তারাই একসময় হারিয়ে যাবে’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়ে যারা জামায়াতকে ‘গুপ্ত’ ও ‘সুপ্ত’ বলে কটাক্ষ করছেন, তারা একসময় হারিয়ে যাবেন। তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে চারবার নিষিদ্ধ হওয়ার পরও জামায়াত টিকে ছিল এবং ভবিষ্যতেও টিকে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ভারতের দালাল ছাড়া জামায়াতকে কেউ স্বাধীনতাবিরোধী বলতে পারে না।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা প্রতিপক্ষকে রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ইতিহাসের অতল গহবরে হারিয়ে গিয়েছেন, আর যারা ছাড় না দেওয়ার কথা বলেছে জনগণ তাদেরকেই ছাড় দেয় নাই।

তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের বিষয়ে বলেন, পৃথিবীর বিচার বিভাগীয় ইতিহাসে একমাত্র আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় চারজন বিচারপতি তিনটি রায় দিয়েছিলেন এবং এই রায় বিচার বিভাগের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিল। জামায়াত ইসলামীর কোন নেতার উপরে ন্যায় বিচার করা হয়নি তারা সবাই জুডিশিয়াল কিলিংয়ে শিকার হন। আগামীতে আমরা এই বিচারের অনিয়মের প্রতিকার ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং সংসদে উপস্থাপন করব।

শেরেবাংলানগর উত্তর থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মন্জুরুল ইসলামের উপস্থাপনায় সম্মেলনে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

আরো উপস্থিত ছিলেন শেরেবাংলানগর থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা অফিস সম্পাদক তৌহিদুর রহমান, থানা বাইতুলমাল সম্পাদক হুমায়ুন কবির, থানা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল হালিম, থানা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া ও আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার ইফতেখার সুজন খান, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন