ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৩১ পিএম

ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

কুমিল্লায় ইয়াবাসহ সাজ্জাদ মারুফ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর শাসনগাছা এলাকায় ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

সাজ্জাদ জেলার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক। এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রদল নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী।

চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদ মারুফকে ছাত্রদলের পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবন বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই ছাত্রদল নেতার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, মাদকে জড়িত থাকার অভিযোগে সাজ্জাদ মারুফকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কাজে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন