ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগের অপতৎপরতা বিএনপিকে একাই প্রতিহত করতে হচ্ছে: রাশেদ খান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম

আ.লীগের অপতৎপরতা বিএনপিকে একাই প্রতিহত করতে হচ্ছে: রাশেদ খান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বিএনপিকে একাই প্রতিহত করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার অভিযোগ, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত ও এনসিপি নব্য আওয়ামী লীগ হয়ে উঠেছে। তারা জাতীয় সংকটকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

শনিবার (১৫ আগস্ট) রাত ১টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও তাদের অপতৎপরতাকে প্রতিহত করতে বিক্ষোভ করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আর জাতীয় সংকটকে (১৬ বছরে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ সংকট, লোডশেডিং) পুঁজি করে বিএনপি সরকারের পতনের দাবিতে আন্দোলন করছে জামায়াত-এনসিপি।

রাশেদ খানের অভিযোগ, ক্ষমতার জন্য জামায়াতের আমির গণ-অভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। আর নাহিদ ইসলাম দল হিসেবে লীগের বিচার শেষ হওয়ার আগেই এনসিপিতে যোগদান করার আহ্বান করেছিল।

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত তো আওয়ামী লীগের সঙ্গে আপস মীমাংসা করেই ৭৭টি আসন পেয়েছে। জামায়াত ইসলামীর সংসদ সদস্য ইলিয়াস মোল্লার একটি বক্তব্যও তুলে ধরেন রাশেদ খান।

তিনি বলেন, “এমপি ইলিয়াস মোল্লা বলেছেন, ‘আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এতো আসন পেতাম?’”

রাশেদ খান বলেন, ‘সবমিলিয়ে পতিত স্বৈরাচারের অপতৎপরতাকে এই মুহূর্তে একলা বিএনপিকেই মোকাবেলা করতে হচ্ছে। ইনশাল্লাহ, বিদ্যুৎসহ সব সংকট অচিরেই কেটে যাবে। শুধু মুখোশগুলো চেনা থাকল যে, কারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগ (জামায়াত+এনসিপি) হয়ে উঠেছে। হ্যাঁ, বলতেই হচ্ছে জামায়াত ও এনসিপি নব্য আওয়ামী লীগ হয়ে উঠছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন