ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চা ইন্ডাস্ট্রিও দখলের চেষ্টা করেছিল ফ্যাসিস্ট সরকার, বললেন ত্রাণমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

চা ইন্ডাস্ট্রিও দখলের চেষ্টা করেছিল ফ্যাসিস্ট সরকার, বললেন ত্রাণমন্ত্রী

ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ শনিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় সোমা চা-বাগান পরিদর্শন শেষে চা ইন্ডাস্ট্রি চালু করা নিয়ে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বললেন, চা উৎপাদনে পৃষ্ঠপোষকতা না দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার নানা ধরনের বাধা সৃষ্টি ও হয়রানির পাশাপাশি চা ইন্ডাস্ট্রি দখলের চেষ্টা করেছে।

আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার লালমনিরহাটের সোমা চা-বাগান ও চা ইন্ডাস্ট্রি পুনরায় চালু করতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চা উৎপাদনে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ও প্রধান জেলা পঞ্চগড়। তবে লালমনিরহাটেও চা উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সোমা চা-বাগান পরিদর্শন করে বিষয়টি তিনি বুঝতে পেরেছেন-উল্লেখ করেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, চা শ্রমিকদের কাছ থেকে জানতে পেরেছি, বিগত সরকার সোমা চা-বাগান ও চা ইন্ডাস্ট্রির মালিকপক্ষকে নানা ধরনের হয়রানি করেছে এবং ইন্ডাস্ট্রিটি দখলের চেষ্টা করেছে। আমরা এ চা-বাগান ও ইন্ডাস্ট্রিকে সব ধরনের সহযোগিতা করব, যাতে এটি আরও জনপ্রিয় ও সম্প্রসারিত হয়। বর্তমান গণতান্ত্রিক সরকার এই চা-বাগান ও চা ইন্ডাস্ট্রি পুনরায় চালু করতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এতে বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলমের ওপর যে অন্যায় করা হয়েছে, তা থেকে তাকে মুক্ত করে চা ইন্ডাস্ট্রিটি আবারও সম্প্রসারণ করা হবে।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন