ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আপনি আছেন বলেই সাহস পাই’, রিজভীকে মাহফুজের অভিনন্দন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

‘আপনি আছেন বলেই সাহস পাই’, রিজভীকে মাহফুজের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

মাহফুজ কবির মুক্তা লেখেন, ‘স্বপ্ন যখন সত্য হয়, আনন্দ তখন সীমা ছাড়িয়ে যায়।’ তিনি উল্লেখ করেন, তার রাজনৈতিক চর্চার আঁতুড়ঘর ও পিতৃতুল্য রাজনৈতিক অভিভাবক হিসেবে রুহুল কবির রিজভী আহমেদ তার শ্রদ্ধা ও সম্মানের সর্বোচ্চ স্থানে রয়েছেন।

তিনি বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটির সদস্য’ মনোনীত হওয়ায় তার দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের এক অনন্য স্বীকৃতি মিলেছে।

রিজভীর আদর্শ ও নির্দেশনায় দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাদের পথচলা আগামীতে আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন মাহফুজ কবির মুক্তা।

রিজভীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন এবং সুস্থ শরীরে জনগণের সেবা করার তাওফিক দেন।’

মাহফুজ কবির মুক্তা বলেন, ‘আপনি আছেন বলেই আমরা সাহসের সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করার অনুপ্রেরণা পাই।’

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন