ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বসতবাড়ি ঘেরাওয়ের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের থানাপাড়ায় অবস্থিত এমপি আমির হামজার বাড়ির আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

একই সময়ে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ সংসদ সদস্যের কয়েকশত নেতাকর্মীকে বাড়ির সামনে অবস্থান নিতে দেখা গেছে।সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে নিজ সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’

উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন