বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বললেন, যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না।
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, জুলাই আন্দোলন হচ্ছে বহুদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদরা দেশের সার্বভৌমত্বকে ক্ষমতার লোভে পার্শ্ববর্তী দেশের কাছে বিকিয়ে দিয়েছিল । তাই দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের দেশ থেকে বিতারিত হতে বাধ্য করেছে।
কোনভাবে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সে জন্য তারা যা করেছে আমাদের তাদের বিপরীত কাজ করতে হবে। যাতে দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কোন চোরা পথে কথিত স্বৈরাচারীদের প্রত্যাবর্তন হতে না পারে-উল্লেখ করেন তিনি।
বার্তা বাজার/এআর






