ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে হবে: জামায়াত নেতা সেলিম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে হবে: জামায়াত নেতা সেলিম

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঘোষিত লংমার্চ সফলের আহবান জানিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় মহানগর উত্তর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে ১১ দলীয় ঐক্য ঘোষিত এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সেলিম উদ্দিন সকরারকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতায় গিয়ে আপনারা সব ভুলে গেলেন? জনগণের গণরায় সরকারকে মানতে হবে। আমরা চাই আপনারা মেয়াদ পূর্ণ করেন। কিন্তু জনগণকে অসন্তুষ্ট করলে, জনরায়কে উপেক্ষা করলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি বলেন, জনগণের দাবি নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি, লংমার্চ তারই অংশ। বিএনপি নেতাদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, দেশ বাঁচাতে সংস্কারের কোনো বিকল্প নাই। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচার দ্রুত নিশ্চিতে দৃশ্যমান ভূমিকা না রাখলে জনঅসন্তষ্টির শিকার হতে হবে আপনাদের। বহু রক্তে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে।

তিনি বলেন, আগামী দিনে সব আন্দোলন- সংগ্রামে ঢাকা মহানগরীর জনশক্তিরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। ৫ সেপ্টেম্ব ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীবাসীকে শাপলা চত্বর থেকে চট্রগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন