দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে খেলাফত মজলিস।
আজ বৃহস্পতিবার এক যৌথ শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে দেশ ও জাতির স্বার্থে তিনি তার ওপর অর্পিত সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তায় খেলাফত মজলিসের নেতারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।
এর আগে, বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত এ প্রার্থী পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এআর






